-
দেখাও যে, ‘RAJSHAHI’ শব্দটির বর্ণগুলির একক্রমে বিন্যাস সংখ্যা ‘BARISAL’ শব্দটির বর্ণগুলির একক্রমে বিন্যাস সংখ্যার চারগুণ।
[বুয়েট: ০৬–০৭; ঢা: বো: ০৮; ব: বো: ০৬; রা: বো: ১৩; মাদ্রাসা বো: ১৪, ১০]
-
দেখাও যে, ‘AMERICA’ শব্দটির বর্ণগুলি যত রকমে সাজানো যায়, ‘CALCUTTA’ শব্দটির বর্ণগুলি তার দ্বিগুণ প্রকারে সাজানো যায়।
[ঢা: বো: ০৪; রা: বো: ১৩; মাদ্রাসা বো: ১২]
-
‘MATHEMATICS’ শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় তা বের কর এবং এদের কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে?
[কুয়েট: ০৪–০৫; বুয়েট: ০৭–০৮; ঢা: বো: ০৬; রা: বো: ১৬, ০৯, ০৬; য: বো: ১৪; চ: বো: ১৪; দি: বো: ১৬, ১২; সি: বো: ১৪, ০৮; কু: বো: ১৬, ১২, ০৮; ব: বো: ১৬, ১৪; মাদ্রাসা বো: ১১]
-
স্বরবর্ণগুলিকে পাশাপাশী না রেখে ‘TRIANGLE’ শব্দটির বর্ণগুলি কত সংখ্যক উপায়ে সাজানো যায় তা নির্ণয় কর।
[ঢা: বো: ০৫; সি: বো: ১৫; ব: বো: ১০; চ: বো: ০৭; মাদ্রাসা বো: ১৩, ০৯]
-
‘PARALLEL’ শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় তা বের কর; এবং স্বরবর্ণগুলোকে পৃথক না রেখে বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়, তা বের কর।
[ঢা: বো: ১১; দি: বো: ০৯; সি: বো: ১১, ০৮; চ: বো: ১৬, ১২, ০৮; য: বো: ০৬; ব: বো: ০৭]
-
‘THESIS’ শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কতভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণদ্বয় একত্রে না থাকে?
[ব: বো: ১২]
- ‘POSTAGE’ শব্দটির বর্ণগুলি কত রকমে সাজানো যায় যেন স্বরবর্ণগুলি জোড় স্থানে দখল করে? শব্দটির বর্ণগুলি কত প্রকারে সাজানো যায় যাতে ব্যঞ্জনবর্ণগুলি একত্রে থাকে?
[কুয়েট: ০৯–১০; সি: বো: ১৬; কু: বো: ১৪]-
(ii) ‘MILLENNIUM’ শব্দটির বর্ণগুলি কত প্রকারে সাজানো যায়? এদের মধ্যে কতগুলিতে প্রথমে ও শেষে M থাকে?
[রা: বো: ১৫; সি: বো: ১২, ০৩]
- দু’জন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে ৫ জন বিজ্ঞান বিভাগের ছাত্র ও ৫ জন কলা বিভাগের ছাত্র কত রকমে একটি গোলটেবিলের পাশে আসন নিতে পারে?
[ঢা: বো: ১২; ব: বো: ১১]- একটি প্রফেসরের পদের জন্য 3 জন প্রার্থী এবং 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে , কত প্রকারে ভোট দেয়া যেতে পারে ?
- ‘POSTAGE’ শব্দটির বর্ণগুলি কত রকমে সাজানো যায় যেন স্বরবর্ণগুলি জোড় স্থানে দখল করে? শব্দটির বর্ণগুলি কত প্রকারে সাজানো যায় যাতে ব্যঞ্জনবর্ণগুলি একত্রে থাকে?